কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কাধে লাঙ্গল নিয়ে পথে নামলো আদিবাসী কুড়মি সমাজ - The News Lion

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কাধে লাঙ্গল নিয়ে পথে নামলো আদিবাসী কুড়মি সমাজ

 


 দি নিউজ লায়নঃ    কৃষি আইনের বিরুদ্ধে এবার পথে নামলো আদিবাসী কুড়মি সমাজ। দিল্লীর কৃষক আন্দোলনকে সমর্থন করে কাধে লাঙ্গল নিয়ে অভিনব কায়দায় কৃষি আইন প্রতিবাদে সামিল হয়েছিল আদিবাসী সমাজের মানুষ। কৃষি বিলের প্রত্যাহারের দাবিতে একটি প্রতিবাদ সভাও করেন তারা। রবিবার পুরুলিয়া  শহরে  কাধে হাল নিয়ে কৃষি আইনের প্রতিবাদে বিশাল মিছিলে চিন্তার ভাজ পড়েছে জেলা বিজেপির। 


এদিন শহরে বাসস্ট্যান্ড থেকে কাধে লাঙ্গল নিয়ে ধমসা বাজিয়ে মিছিল শুরু হয়। গোটা শহর ঘুরে শহরের ট্যাক্সিস্টান্ডে প্রতিবাদ সভার করেন। এই অভিনব কর্মসুচীর নাম রাখা হয়েছে "হার গাড়ানি হামদুমি"। অর্থাৎ হাল তুলে রাখো। এদিন এই আন্দোলনের নেতৃত্ব দেন কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতোl এই জেলায় অধিকাংশ মানুষজনেই কৃষিকাজের সাথে যুক্ত।


 কিন্তু নতুন বিল এনে কর্পোরেটের সুবিধা বাড়ীয়ে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে এই কর্মসুচীর মাধ্যমে চাষবাস বন্ধ রেখে চাষের কাজে ব্যবহৃত লাঙ্গল বাড়ীতে তুলে রাখছেন সমাজের মানুষজন। বিল প্রত্যাহার না করা হলে সেই লাঙ্গলও চাষের কাজে লাগাবে না তারা। এদিন আদিবাসী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাত বলেন, আমাদের জীবন জীবিকা চাষাবাদের সাথে যুক্ত। 


যে আইন কেন্দ্র সরকার এনেছে তা কর্পোরেট দের সুবিধায়। ফসল বিক্রি করতে তাদের হাতে তুলে দিতে হবে। আমরা এই আইন মানছি না মানবো না। তাই কৃষকদের আন্দোলনকে সমর্থন করে হাল( লাঙ্গল) তুলে রেখে চাষ আবাদ  বন্ধ রেখেই আমাদের এই আন্দোলন। তবে এই আন্দোলন শুরু এই জেলায় নয়। পুরুলিয়া সহ ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়াতেও এই আন্দোলন শুরু করে কুড়মি সমাজের মানুষজন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.